ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে বিএনপির ২৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬

জামালপুরের ইসলামপুরে বিএনপির ২৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা বিএনপির দীর্ঘদিনের রাজনীতি ছেড়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয়। সুজাউদ্দিন সাদার সঙ্গে বিএনপির আরও ২৪ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামানের হাত ধরে তারা নতুন দলে অন্তর্ভুক্ত হন।

চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুসা এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে বক্তব্যে সুজাউদ্দিন সাদা জানান, ইসলামী আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য নিয়েই তিনি দল পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে ভবিষ্যতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জামালপুরের ইসলামপুরে বিএনপির ২৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা বিএনপির দীর্ঘদিনের রাজনীতি ছেড়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয়। সুজাউদ্দিন সাদার সঙ্গে বিএনপির আরও ২৪ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামানের হাত ধরে তারা নতুন দলে অন্তর্ভুক্ত হন।

চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুসা এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে বক্তব্যে সুজাউদ্দিন সাদা জানান, ইসলামী আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য নিয়েই তিনি দল পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে ভবিষ্যতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ