দেশব্যাপী প্রায় ৭ শত শাখা কমিটি নিয়ে গঠিত বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন, গভর্নমেন্ট রেজিস্টার্ড বাংলাদেশ প্রেসক্লাব-এর ঝালকাঠি জেলা শাখা গঠনের লক্ষ্যে দুই সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ উদ্দিন ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক হিসেবে সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব হিসেবে সাংবাদিক আলহাজ্ব মোঃ মাসুম খান-কে দায়িত্ব প্রদান করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। একইদিন বাংলাদেশ প্রেসক্লাবের অফিসিয়াল ফেসবুক পেইজে কমিটি ঘোষণার বিষয়টি প্রকাশ করা হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটিকে ঝালকাঠি জেলার আওতাধীন প্রতিটি উপজেলার শাখা কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট পাঠিয়ে অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিকট ভবিষ্যতে জেলা ও উপজেলা শাখার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুমতি ও দায়িত্ব প্রদান করা হয়।
নবনির্বাচিত আহ্বায়ক সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু বলেন, “পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব দেশের প্রায় ৭ শত শাখা নিয়ে পিরামিড কাঠামোর মাধ্যমে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে কাজ করছে।”
তিনি আরও বলেন, “কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় অতি শীঘ্রই ঝালকাঠিতে একটি সম্মেলনের আয়োজন করে জেলা ও উপজেলা শাখার প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
নবনির্বাচিত সদস্য সচিব আলহাজ্ব মোঃ মাসুম খান বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব সরকার নিবন্ধিত একটি জাতীয় সাংবাদিক সংগঠন। দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৭ শত শাখা কমিটি সক্রিয়ভাবে কাজ করছে।” তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে এই সংগঠনটি সময়োপযোগী, কার্যকর ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে ঝালকাঠি জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।”
সাংবাদিক সমাজে আশাবাদ- বাংলাদেশ প্রেসক্লাব ঝালকাঠি জেলা শাখা গঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। তারা আশা প্রকাশ করেন, এই সংগঠনের মাধ্যমে ঝালকাঠিতে সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন