বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসএসসি ব্যাচ-২০২৬ এর আয়োজনের এ অনুষ্ঠান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের পরীক্ষা-পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি এবং নৈতিক জীবন গঠনের গুরুত্ব বিষয়ে পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এড হক কমিটির সদস্য মোহাম্মদ মাহফুজুর বারি রানা, প্রধান শিক্ষক গোসাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
আবেগঘন পরিবেশে বিদায়
বিদায় বেলায় প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের ছেড়ে যাওয়ার মুহূর্তে শিক্ষার্থীরা আবেগপ্রবণ হয়ে পড়েন। শিক্ষকরা তাদের স্নেহাশীষ ও দোয়া প্রদান করে আগামীর দিনগুলোতে সাফল্যের শিখরে পৌঁছানোর পরামর্শ দেন।
পরিশেষে, পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন