ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভার চটকাবাড়িয়া এলাকায় র্যাব-৬ এর বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ এক নারী দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, নগদ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুষ্কৃতকারীর নাম মোছাঃ তাসলিমা খাতুন (৩৭)। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক বেচাকেনা এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে র্যাব। অভিযানের সময় ঘটনার মূল হোতা হিসেবে পরিচিত সন্ত্রাসী হোসেন আলী পালিয়ে যায়।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর নেতৃত্বে স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল চটকাবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মোছাঃ তাসলিমা খাতুনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে নগদ টাকা, কুড়াল, দা, বটি, ছুরি এবং ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
হরিণাকুণ্ডু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল হরিণাকুণ্ডু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ১৪।
র্যাব কর্মকর্তারা আরও জানান, হরিণাকুণ্ডু এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনার প্রেক্ষিতেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পলাতক সন্ত্রাসী হোসেন আলীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন