প্রতিবেশী দেশ ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সমস্ত বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমান্তে বিদেশ থেকে আসা যাত্রীদের কঠোর স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত বড় আকারের ফলখেকো বাদুড় থেকে এই নিপাহ ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। ভাইরাসের বিস্তার রোধে পাকিস্তান সীমান্তে আগত সব যাত্রী এবং ট্রানজিট যাত্রীদের নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে কোনো যাত্রীর মধ্যে এই ভাইরাসের প্রাথমিক বা সন্দেহজনক উপসর্গ দেখা দিলে তাকে অনতিবিলম্বে আইসোলেশনে বা বিশেষ পর্যবেক্ষণে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যে পাঁচজনের শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এই সংক্রমণের খবর জানাজানি হওয়ার পরপরই পাকিস্তান সরকার তাদের প্রবেশপথগুলোতে নজরদারি জোরদার করে। তবে কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, এখন পর্যন্ত পাকিস্তানে কোনো নিপাহ আক্রান্ত রোগী শনাক্ত হয়নি এবং এই ভাইরাস শনাক্তের জন্য দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে প্রয়োজনীয় সব ধরনের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ল্যাব সুবিধা প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন