ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক: চাঁদপুর-৩ আসনে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়

এস এম পারভেজ
এস এম পারভেজ স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক: চাঁদপুর-৩ আসনে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়
শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ও কল্যাণপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ শেখ ফরিদ আহমেদ মানিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি বলেন, “গত ১৭ মাসে আমাদের নেতা-কর্মীদের সহযোগিতায় ইউনিয়নের উন্নয়নের জন্য অনেক কাজ করা হয়েছে। নদী ভাঙ্গন রোধে আমরা পর্যায়ক্রমে কাজ করে যাব। আপনারা যদি আমাদের সাথে মিলে এলাকায় উন্নয়ন করতে সাহায্য করেন, তবে সেটি হবে আমাদের জন্য গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “আমরা সরকারকে সহযোগিতা করেছি। গণতন্ত্র বজায় রেখে সুন্দরভাবে নির্বাচন করতে চাই। আপনার রান্না-বান্নার সময় কষ্ট করে উঠান বৈঠকে এসেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আপনি যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই ভালোবাসা নিয়েই কাজ করতে চাই।”

শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচনী প্রচারণার সময় পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে মন্তব্য করে বলেন, “আগের যারা ক্ষমতায় ছিল তারা লুটপাট করেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমে মাটি ছুঁয়েছেন, তার দেশের মাটির টানে এসেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন, সকাল সকাল গিয়ে ভোট দিয়ে ধানের শীষের প্রতি আস্থা প্রদর্শন করবেন।”

প্রার্থী সকাল পৌনে ৯টায় বিষ্ণুপুর ইউনিয়নের আড়ং বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর ৫নং ওয়ার্ড খেয়াঘাট, ১, ২ ও ৩নং ওয়ার্ড মদিনা বাজার, ৪নং ওয়ার্ড দাস বাড়ি, ৪ ও ৭নং ওয়ার্ড কাজির বাজার খান বাড়ি ও ৮নং ওয়ার্ড বকাউল বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে উঠান বৈঠকে অংশ নেন। বিকেলে কল্যাণপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের দাসাদী ছায়রা খাতুন আদর্শ কিন্ডারগার্টেন থেকে গণসংযোগ শুরু হয়ে ৪, ৫, ৬, ৭নং ওয়ার্ড কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১ ও ২নং ওয়ার্ড ১৭নং দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত কর্মসূচী পরিচালনায় ছিলেন বিষ্ণুপুর ও কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকরা। বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, কল্যাণপুর ও বিষ্ণুপুরের স্থানীয় সমন্বয়কারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবু তাহের মতিন, জেলা বিএনপি সাবেক সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান কবির, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেখ ফরিদ আহমেদ মানিকের নির্বাচনী প্রচারণা এলাকাবাসীর মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া ফেলেছে, যেখানে ভোটাররা তাদের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক: চাঁদপুর-৩ আসনে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ