ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আমরা প্রতিশোধ নেব না, প্রতিহিংসার রাজনীতি চাই না: মির্জা ফখরুল

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

আমরা প্রতিশোধ নেব না, প্রতিহিংসার রাজনীতি চাই না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে নতুন সম্ভাবনা ও আশার আলো দেখতে পাচ্ছে। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই লাখ লাখ মানুষ সমবেত হচ্ছে। তিনি মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং তরুণদের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তা সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ফ্যাসিস্ট সরকার, পুলিশ ও প্রশাসন মিলে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। প্রিজাইডিং অফিসার হত্যার মিথ্যা মামলাসহ নানা নির্যাতনে এ অঞ্চলের মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে, কাউকে আর গ্রেপ্তার এড়াতে ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না। তিনি হিন্দু-মুসলিমসহ সকল ধর্মাবলম্বীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, মানুষের সেবা করতে গিয়ে তিনি নিজের বসতবাড়ির অর্ধেক পর্যন্ত বিক্রি করেছেন, কিন্তু কারো কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করেননি। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি করবে না। বরং সমাজে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই হবে তাদের প্রধান লক্ষ্য। তিনি দেশবাসীর কাছে একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার সুযোগ চান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আমরা প্রতিশোধ নেব না, প্রতিহিংসার রাজনীতি চাই না: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে নতুন সম্ভাবনা ও আশার আলো দেখতে পাচ্ছে। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই লাখ লাখ মানুষ সমবেত হচ্ছে। তিনি মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং তরুণদের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তা সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ফ্যাসিস্ট সরকার, পুলিশ ও প্রশাসন মিলে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। প্রিজাইডিং অফিসার হত্যার মিথ্যা মামলাসহ নানা নির্যাতনে এ অঞ্চলের মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে, কাউকে আর গ্রেপ্তার এড়াতে ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না। তিনি হিন্দু-মুসলিমসহ সকল ধর্মাবলম্বীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, মানুষের সেবা করতে গিয়ে তিনি নিজের বসতবাড়ির অর্ধেক পর্যন্ত বিক্রি করেছেন, কিন্তু কারো কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করেননি। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি করবে না। বরং সমাজে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই হবে তাদের প্রধান লক্ষ্য। তিনি দেশবাসীর কাছে একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার সুযোগ চান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ