ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাদি হ/ত্যা মামলা: সহযোগী রুবেল আবারও ৩ দিনের রি/মান্ডে

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

হাদি হ/ত্যা মামলা: সহযোগী রুবেল আবারও ৩ দিনের রি/মান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদের দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। এর আগে প্রথম দফায় ৬ দিনের রিমান্ড শেষে মামলার নতুন তদন্ত সংস্থা সিআইডি তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল।

গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগকালে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ডিবি পুলিশ এই ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলেও বাদীপক্ষ তাতে অসন্তুষ্ট হয়ে নারাজি আবেদন করে। ফলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। তদন্তকারীদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা এবং আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাদি হ/ত্যা মামলা: সহযোগী রুবেল আবারও ৩ দিনের রি/মান্ডে

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদের দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। এর আগে প্রথম দফায় ৬ দিনের রিমান্ড শেষে মামলার নতুন তদন্ত সংস্থা সিআইডি তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল।

গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগকালে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ডিবি পুলিশ এই ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলেও বাদীপক্ষ তাতে অসন্তুষ্ট হয়ে নারাজি আবেদন করে। ফলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। তদন্তকারীদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা এবং আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ