ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইশতেহার অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে শেরপুরে বিএনপি-জামায়াত সংঘ/র্ষ, আ/হত ৩০

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

ইশতেহার অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে শেরপুরে বিএনপি-জামায়াত সংঘ/র্ষ, আ/হত ৩০

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে সকল প্রার্থীর নির্বাচনি ইশতেহার পাঠের কর্মসূচি ছিল। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সামনের সারির চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উত্তেজিত কর্মীরা সভাস্থলের কয়েকশ চেয়ার ভাঙচুর করেন।

সংঘর্ষের বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেন যে, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা এবং এতে তাদের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেছেন যে, জামায়াত কর্মীরাই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে হামলা চালিয়েছে এবং তাদের অনেক নেতাকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল জানান, বসাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করেছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ইশতেহার অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে শেরপুরে বিএনপি-জামায়াত সংঘ/র্ষ, আ/হত ৩০

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে সকল প্রার্থীর নির্বাচনি ইশতেহার পাঠের কর্মসূচি ছিল। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সামনের সারির চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উত্তেজিত কর্মীরা সভাস্থলের কয়েকশ চেয়ার ভাঙচুর করেন।

সংঘর্ষের বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেন যে, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা এবং এতে তাদের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেছেন যে, জামায়াত কর্মীরাই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে হামলা চালিয়েছে এবং তাদের অনেক নেতাকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল জানান, বসাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করেছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ