দীর্ঘ প্রতীক্ষার পর আজ বেসরকারি শিক্ষক নিবন্ধনপ্রত্যাশীরা ফলাফল দেখতে পাবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) ফল প্রস্তুত এবং আজ তাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানান, ফলাফলের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আজকের মধ্যেই প্রার্থীরা তা অনলাইনে দেখতে পারবেন।
এই বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নিয়োগের জন্য প্রায় ২১ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। দেশের বিভিন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল।
উল্লেখ্য, সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া ১০ জানুয়ারি ২০২৬ শুরু হয়ে ১৭ জানুয়ারি ২০২৬ শেষ হয়েছিল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন