ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-৩: জেএসডি প্রার্থী ফজলুর ইসলামের গণসংযোগ তুঙ্গে

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

মঙ্গলবার সারাদিন তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট, বাগচর হাট, বাগডাঙ্গা ও অন্যান্য গ্রামপাড়া-মহল্লায় অসংখ্য নেতাকর্মীর সঙ্গে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। তিনি প্রতিটি ভোটারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে নিজেকে এবং দলকে সমর্থনের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা জানায়, জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সন্তান। পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ করছেন।

প্রচার কার্যক্রমে ইসলামপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে আলাপ করেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে তারা প্রতীক নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-৩: জেএসডি প্রার্থী ফজলুর ইসলামের গণসংযোগ তুঙ্গে

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

মঙ্গলবার সারাদিন তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট, বাগচর হাট, বাগডাঙ্গা ও অন্যান্য গ্রামপাড়া-মহল্লায় অসংখ্য নেতাকর্মীর সঙ্গে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। তিনি প্রতিটি ভোটারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে নিজেকে এবং দলকে সমর্থনের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা জানায়, জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সন্তান। পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ করছেন।

প্রচার কার্যক্রমে ইসলামপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে আলাপ করেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে তারা প্রতীক নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ