ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাজিতপুরে পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

বাজিতপুরে পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন দুজনের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রল পাম্পে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন পেট্রল পাম্পের মালিক এবং অন্যজন পাম্পের গাড়িচালক।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পেট্রল পাম্পের মালিক মো. রাজিব (৩৫)। এর আগে সোমবার সন্ধ্যায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাম্পের গাড়িচালক হারুন হোসেন (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ।

জানা যায়, গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে ‘রাজিব ট্রেডার্স’ নামে একটি পেট্রল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে পেট্রল পাম্পসহ আশপাশের মোট আটটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে পাম্পের মালিকসহ চারজন গুরুতর দগ্ধ হন। দগ্ধরা হলেন পাম্পের মালিক মো. রাজিব, কর্মচারী মো. রিয়াদ (৪০), গাড়িচালক হারুন হোসেন (৩৬) এবং মো. রহমত উল্লাহ (৪০)। পরে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় পাম্পের মালিক রাজিব ও গাড়িচালক হারুন হোসেনের মৃত্যু হয়। নিহত মো. রাজিব সরারচর এলাকার মো. হান্নানের ছেলে। নিহত হারুন হোসেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চর রুহিতা গ্রামের মৃত সিদ্দিক আহম্মদের ছেলে।

এদিকে বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, পাম্পটিতে তেল আনলোড করার সময় সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাজিতপুরে পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন দুজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ