ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর সিদ্দিকীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার ও বৃহস্পতিবার) সারা দেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাহী আদেশে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই ছুটি প্রদান করা হয়েছে।
এই কারণে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগেও উল্লিখিত দুই দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ২৫ জানুয়ারি নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছিল সরকার।
এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ভোটগ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন