সৌদি আরব বিদেশিদের জন্য বাড়ি বা প্রোপার্টি কেনার সুযোগ দিয়ে আইন পরিবর্তন করেছে, যা চলতি জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এখন সৌদিতে থাকা বিদেশিদের পাশাপাশি দেশটির বাইরে থাকা বিদেশিরাও দেশটিতে বাড়ি কিনতে পারবেন।
তবে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় কোনো বিদেশির জন্য বাড়ি বা জায়গা কেনার সুযোগ নেই। সৌদির বাইরে থেকে বাড়ি কিনতে চাওয়া বিদেশিদের এটি করতে হবে সরকারের নির্দিষ্ট করা এলাকায়, যেমন রিয়াদ ও জেদ্দা। এছাড়া অন্য কোনো অঞ্চলে কেনার অনুমতি নেই। আগামী মার্চ মাসের মধ্যে ওই নির্দিষ্ট এলাকার মানচিত্রও প্রকাশ করবে সৌদি সরকার।
বর্তমানে সৌদিতে থাকা বিদেশিরা সরাসরি তাদের ইকামা নম্বর ব্যবহার করে অনলাইনে পোর্টালে আবেদন করতে পারবেন। এতে তারা নির্ধারিত এলাকার বাইরে নিজেদের থাকার জন্য একটি বাড়ি কিনতে পারবে।
সৌদিতে না থাকা বিদেশিরা (যেমন বাংলাদেশ থেকে কেউ) প্রথমে সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি নিতে হবে, এরপর বাড়ি কেনার জন্য আবেদন করতে হবে।
যেকোনো সম্পত্তি কেনা বা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫% পর্যন্ত ‘রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স’ দিতে হবে। এছাড়া ভুল তথ্য দিয়ে বা বেনামে প্রোপার্টি কিনলে সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্যান্ডস অব ওয়েলথ ও ইমিতিলাক গ্লোবালের তথ্য অনুযায়ী, রিয়াদ ও জেদ্দায় এক রুমের বাড়ির মূল্য প্রায় ১ কোটি টাকা, ২–৩ রুমের ফ্ল্যাটের দাম প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা এবং বিলাসবহুল বা বড় ফ্ল্যাটের জন্য ৩ কোটি ২৫ লাখ টাকার মতো খরচ হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন