পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, জাতীয় দলের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যেই নেওয়া হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন মহসিন নকভি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–সংক্রান্ত চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেছেন। এ বিষয়ে সব সম্ভাব্য বিকল্প খোলা রেখে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকটিকে ফলপ্রসূ আখ্যা দিয়ে পিসিবি চেয়ারম্যান আরও জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ বর্জন করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে।
সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সূচিতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। এর পেছনে কারণ হিসেবে উঠে আসে বাংলাদেশের ভারতের মাটিতে সফর করতে অস্বীকৃতি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতি মাসের শুরুতেই এই সিদ্ধান্ত নেয়। এর আগে ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছাড়িয়ে দেয়। পরবর্তীতে বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত আইসিসি বিসিবির আবেদন খারিজ করে জানায়, টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত থাকবে। পাশাপাশি বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়। এই টানাপোড়েনের মধ্যেই বিভিন্ন সূত্রে জানা যায়, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটতে পারে।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। এখন সবার দৃষ্টি পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, যা আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন