ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিটিভিতে সরাসরি সম্প্রচার

চানখারপুলে ছয় হত্যা মামলার রায় পাঠ শুরু

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

চানখারপুলে ছয় হত্যা মামলার রায় পাঠ শুরু

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

সোমবার ২৬ জানুয়ারি বেলা ১১টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রায় পাঠ শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজন পলাতক রয়েছেন। বাকি চার আসামিকে সোমবার সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। হাজিরকৃত আসামিরা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও পলাতক অপর তিন আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করে আট আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অপরদিকে আসামিপক্ষ আদালতের কাছে তাদের খালাস প্রার্থনা করেছে।

প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন এবং খণ্ডন শেষে গত ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণ করেন। এর আগে ২০ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও প্রস্তুত না হওয়ায় আজকের দিন নির্ধারণ করা হয়।

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও বিজিবির পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চানখারপুলে ছয় হত্যা মামলার রায় পাঠ শুরু

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ