আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। নির্বাচনকালে সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্ন, নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভৌত অবকাঠামো এবং প্রবেশপথ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসান ইসরাফিল এবং ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ হোসেন।
পুলিশ কর্মকর্তারা ধানীখোলা ও বইলর ইউনিয়নের একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এর মধ্যে ধানীখোলা উচ্চ বিদ্যালয়, ধানীখোলা ওসমানী উচ্চ বিদ্যালয় এবং বইলর সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য। এ সময় কেন্দ্রগুলোর নিরাপত্তা ঝুঁকি, ভোটগ্রহণ কক্ষের পরিবেশ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন