ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজধানীতে নিজ বাসায় ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

রাজধানীতে নিজ বাসায় ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃ/ত্যু

রাজধানীতে নিজ বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহানুর রহমান (৪৫) সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁও এলাকার ৪২৯/সি নম্বর ছয়তলা ভবনের তৃতীয় তলায় নিজ বাসা থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, পারিবারিক কারণে শাহানুর রহমান কিছুদিন ধরে মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় পার হলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের কাপড় গলায় পেঁচানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখা যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাত পৌনে ৯টার দিকে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজধানীতে নিজ বাসায় ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীতে নিজ বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহানুর রহমান (৪৫) সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁও এলাকার ৪২৯/সি নম্বর ছয়তলা ভবনের তৃতীয় তলায় নিজ বাসা থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, পারিবারিক কারণে শাহানুর রহমান কিছুদিন ধরে মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় পার হলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের কাপড় গলায় পেঁচানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখা যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাত পৌনে ৯টার দিকে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ