ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে সংগঠনটির দাবি, যুদ্ধবিরতির শর্ত মেনে চললেও দখলদার ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে হামলা চালিয়ে চুক্তির লঙ্ঘন করছে।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘সাফা নিউজ এজেন্সি’কে দেওয়া এক বিবৃতিতে হামাস এই অভিযোগ উত্থাপন করে। বিবৃতিতে বলা হয়, গাজায় শান্তি বজায় রাখার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি ও গ্যারান্টি থাকা সত্ত্বেও ইসরায়েল দিনরাত নিরবচ্ছিন্নভাবে যুদ্ধবিরতির শর্তাবলি ভঙ্গ করে চলেছে।
হামাসের দেওয়া তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত পাঁচ মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৪৮৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ২৯৭ জন। এই চলমান সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ইসরায়েলের ওপর কোনো কার্যকর বা বাস্তব চাপ প্রয়োগ করা হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।
বিবৃতিতে বিশ্ব নেতাদের সমালোচনা করে হামাস জানায়, সম্প্রতি দাভোস ফোরামে অংশগ্রহণকারীদের উচিত ছিল গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা। ইসরায়েল সীমান্ত ক্রসিং খুলে দেওয়া, সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কাজে বাধা দিচ্ছে। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় চুক্তি মেনে চলা ফিলিস্তিনি পক্ষকে হুমকি দিতেই বেশি আগ্রহী।
বর্তমানে গাজায় ভারী বৃষ্টি ও তীব্র শীতের কারণে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে হামাস আন্তর্জাতিক শান্তি পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া, অস্থায়ী আশ্রয় নিশ্চিত করা এবং পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করতে ইসরায়েলকে বাধ্য করতে হবে। দখলদারিত্বের কারণে সৃষ্ট এই ভয়াবহ মানবিক বিপর্যয় থেকে সাধারণ মানুষকে রক্ষা করা এখন বৈশ্বিক দায়িত্ব।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন