ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো ৩য় আইরিশ গণিত উৎসব–২০২৫

বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হচ্ছে

“গণিতে নেই কোনো ভয়, গণিত দিয়েই হোক বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা এবং গাণিতিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ৩য় আইরিশ গণিত উৎসব–২০২৫।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম অধিবেশনে আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে গণিত উৎসবের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরবর্তীতে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে ছয়টি গ্রুপে মোট ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাকিব আনামের সভাপতিত্বে এবং রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থী সামিহা রহমান ও জোয়াইয়া আমিনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক লায়ন মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। এছাড়া আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো ৩য় আইরিশ গণিত উৎসব–২০২৫

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

“গণিতে নেই কোনো ভয়, গণিত দিয়েই হোক বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা এবং গাণিতিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ৩য় আইরিশ গণিত উৎসব–২০২৫।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম অধিবেশনে আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে গণিত উৎসবের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরবর্তীতে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে ছয়টি গ্রুপে মোট ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাকিব আনামের সভাপতিত্বে এবং রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থী সামিহা রহমান ও জোয়াইয়া আমিনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক লায়ন মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। এছাড়া আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ