ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ত্রিশালে মোবাইল কোর্ট

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ত্রিশালে মোবাইল কোর্ট
দৈনিক নববাণী

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

অভিযানকালে বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের সময় মোঃ আব্দুছ ছাত্তার (৩৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও ত্রিশাল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ত্রিশালে মোবাইল কোর্ট

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

অভিযানকালে বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের সময় মোঃ আব্দুছ ছাত্তার (৩৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও ত্রিশাল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ