রাজধানীর নতুন বাজার এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের সংবাদ পায়। তাৎক্ষণিকভাবে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, নতুন বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়। দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও তাদের কাছে আসেনি। পরে তিনি জানান, আগুন লাগা মার্কেটটির নাম নতুন বাজার মার্কেট।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন