ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

খাগড়াছড়ি মাটিরাঙা ও মহালছড়ি উপজেলায় বিভিন্ন সংগঠনের ৪৫ জন নেতা যোগদান

খাগড়াছড়ি জেলার একাধিক উপজেলায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী জামায়াতে যোগদানের ছবি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যাংঘাট ইউনিয়নে বিভিন্ন সংগঠন থেকে আগত ৩০ জন এবং মাটিরাঙা উপজেলার ২নং তবলছড়ি ইউনিয়নের ১৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার পর সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে পথসভায় আয়োজিত ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে তাদের এই যোগদান সম্পন্ন হয়।

তবলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সুজন মজুমদার মোঃ দেলোয়ার হোসাইন সাঈদী সহ- সাংগঠনিক, এবং বিভিন্ন সংগঠনের মোট ১৫ জন নেতাকর্মী নির্বাচনী পথসভায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তে যোগদান করেছেন

এ সময় অনুষ্ঠানের বক্তারা বলেন, ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি মানুষের আস্থা ও প্রত্যয় দিন দিন বাড়ছে। নতুন কর্মীদের এই যোগদান সেই আস্থারই প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, নবাগত সহযোদ্ধারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন।

এসময় নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে একসাথে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ি মাটিরাঙা ও মহালছড়ি উপজেলায় বিভিন্ন সংগঠনের ৪৫ জন নেতা যোগদান

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যাংঘাট ইউনিয়নে বিভিন্ন সংগঠন থেকে আগত ৩০ জন এবং মাটিরাঙা উপজেলার ২নং তবলছড়ি ইউনিয়নের ১৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার পর সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে পথসভায় আয়োজিত ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে তাদের এই যোগদান সম্পন্ন হয়।

তবলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সুজন মজুমদার মোঃ দেলোয়ার হোসাইন সাঈদী সহ- সাংগঠনিক, এবং বিভিন্ন সংগঠনের মোট ১৫ জন নেতাকর্মী নির্বাচনী পথসভায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তে যোগদান করেছেন

এ সময় অনুষ্ঠানের বক্তারা বলেন, ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি মানুষের আস্থা ও প্রত্যয় দিন দিন বাড়ছে। নতুন কর্মীদের এই যোগদান সেই আস্থারই প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, নবাগত সহযোদ্ধারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন।

এসময় নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে একসাথে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ