ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পাকিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ প্রাণহানি: ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

পাকিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ প্রাণহানি: ট্রাক চালক আটক

পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদের কাছে একটি যাত্রীবাহী যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একই পরিবারের সদস্যসহ ৮ জন এবং পাঞ্জাবের ভালওয়ালে ট্রাক উল্টে ৪ জন প্রাণ হারান।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে হায়দ্রাবাদের জামশোরো এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) গণমাধ্যমকে জানান, একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন শিশু এবং একজন নারী রয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকের চালককে ইতিমধ্যে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে চালকের বেপরোয়া গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হলেও পুলিশ বিষয়টি আরও খতিয়ে দেখছে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পাঞ্জাব প্রদেশের ভালওয়ালের মেলোওয়াল গ্রামের কাছে পশুখাদ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। উদ্ধারকারী সংস্থা 'রেসকিউ ১১২২' জানায়, ট্রাকটিতে ১২ জন শ্রমিক অবস্থান করছিলেন। গাড়িটি উল্টে গেলে শ্রমিকরা পশুখাদ্যের বস্তার নিচে চাপা পড়েন। এতে ৪ জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং ৮ জন আহত হন। আহতদের দ্রুত ভালওয়ালের তহসিল সদর দপ্তর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাকিস্তানে প্রায়শই এ ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষজ্ঞরা এর পেছনে জরাজীর্ণ রাস্তাঘাট, ফিটনেসবিহীন যানবাহন এবং চালকদের ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাকে প্রধান কারণ হিসেবে দায়ী করছেন। সাম্প্রতিক এই দুই ঘটনায় পাকিস্তানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পাকিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ প্রাণহানি: ট্রাক চালক আটক

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ