আসন্ন পবিত্র রমজান মাসে নামাজের সময় সৌদি আরবের মসজিদগুলোতে লাউডস্পিকার ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। কেবল আজান ও ইকামতের সময় সীমিত পরিসরে মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ এই নতুন নির্দেশনার কথা নিশ্চিত করেন। মূলত রমজানের প্রস্তুতি হিসেবে মসজিদগুলোর জন্য গৃহীত বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজান ও ইকামতেই সীমাবদ্ধ থাকবে মাইক সংবাদ সম্মেলনে শেখ আবদুল লতিফ আল শেখ স্পষ্ট করে বলেন, “রমজান মাসে শুধু আজান ও ইকামার সময় লাউডস্পিকার ব্যবহার করা যাবে। এর বাইরে নামাজের কিরাত বা অন্য কোনো প্রয়োজনে লাউডস্পিকারের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।” দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নামাজের সময় মসজিদের ভেতরের শব্দ বাইরে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ বা অন্য মুসল্লিদের যাতে অসুবিধা না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
অনুসরণ করতে হবে উম্ম আল-কুরা ক্যালেন্ডার রমজান উপলক্ষে জারি করা বিস্তারিত নির্দেশনায় মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র এই মাসে নামাজের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি মসজিদকে অবশ্যই রাষ্ট্রীয় ‘উম্ম আল-কুরা’ দিনপঞ্জি বা ক্যালেন্ডার অনুসরণ করতে হবে। এছাড়া এক ওয়াক্তের আজান দেওয়ার পর পরবর্তী ওয়াক্তের প্রস্তুতির জন্য নির্ধারিত ও যথাযথ বিরতি বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে ইমাম ও মুয়াজ্জিনদের।
অন্যান্য দিকনির্দেশনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মসজিদগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে। সৌদি সরকারের এই সিদ্ধান্তের লক্ষ্য হলো মসজিদের পবিত্রতা রক্ষা এবং ইবাদতের সময় শব্দদূষণ রোধ করে মুসল্লিদের একাগ্রতা বজায় রাখা। এই নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরব গত কয়েক বছর ধরেই পর্যায়ক্রমে নামাজের সময় লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে আসছে। এবারের রমজানে সেই অবস্থানকে আরও সুসংহত করল দেশটি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন