ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উত্তরখানে বিএনপির নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

গণতন্ত্র ও ভোটাধিকার টেকসই করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : এস এম জাহাঙ্গীর

নাজমুল ইসলাম
নাজমুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

গণতন্ত্র ও ভোটাধিকার টেকসই করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : এস এম জাহাঙ্গীর
নির্বাচনী প্রচারণায় ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন দেশে গণতন্ত্র এবং আপনাদের ভোটাধিকার টেকসই করতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। পলাতক হাসিনার নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। ১৪ সালের নির্বাচনে ১৫৪ আসনে বিনা ভোটে এমপি বানিয়েছে। ১৮ সালে আগের রাতে ব্যালটে সিল মেরে ক্ষমতায় বসেছে। ২৪ সালের নির্বাচনে নিজেদের লোক দিয়ে ডামি প্রার্থী সাজিয়ে ক্ষমতা দখলে রেখেছে। 

আপনাদের ভোটাধিকার নিশ্চিত করতেই বিগত ১৭ বছর যাবত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা সকাল সকাল  ভোট কেন্দ্রে যাবেন স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিবেন। আপনার একটি ভোট অনেক মূল্যবান। বিগত ৩ টি নির্বাচনে ভোটের মূল্য ছিল না ভোটারের মূল্যায়ন ছিল না।

বিগত ৩৮ বছর যাবত  রাজনীতির সাথে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম এখনো আছি। আল্লাহর অশেষ রহমতে এবং আপনার ভোটে আমরা সরকার গঠন করতে পারি তাহলে এলাকার জনদূর্ভোগ লাগবে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এলাকার মূল সমস্যা গুলো চিহ্নিত করেছি। আপনারা ভোট দিয়ে বিজয়ী করলে ঢাকা ১৮ আসনের একজন সেবক হয়ে থাকবো ইনশাআল্লাহ। 

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরখান এলাকার কাচকুড়া পোড়াদিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ২য় দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন। উত্তখান থানা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, উত্তরের সদস্য আলাউদ্দিন সরকার টিপু, উত্তরখান থানা বিএনপির রফিকুল ইসলাম, দক্ষিনখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আকবর আলী, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন,মোঃ আজমল হুদা মিঠু, মোঃ আলমগীর হোসেন, মোঃ আলাউদ্দিন, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমান উল্লাহ, রিপন হাসান খন্দকার, আলমাছ আলী, চান মিয়া বেপারী। খিলক্ষেত বিমানবন্দর ভাটারা থানা সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উত্তরখান থানা এলাকা, ডিএনসিসির ৪৪ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করার সময় স্থানীয় বাসা বাড়ীর ভীতর থেকে বায়োবৃদ্ধ নারী পুরুষ, তরুণ তরুণীরা ধানের শীষ ধানের শীষ স্লোগান দিতে দেখা যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গণতন্ত্র ও ভোটাধিকার টেকসই করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : এস এম জাহাঙ্গীর

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ