ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতীয় মুসলিমকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতীয় মুসলিমকে পিটিয়ে হত্যা
চিত্র : প্রতিকী

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার এক মুসলিম শ্রমিককে বাংলাদেশি আখ্যা দিয়ে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার (২২ জানুয়ারি) রাতে অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতার সাম্প্রতিক উদাহরণ এটি। নিহত ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, মঞ্জুর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন। স্থানীয়দের কাছে পরিচিত হলেও সম্প্রতি কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী তাকে বাংলাদেশি বলে অভিযুক্ত করে এলাকা ছাড়ার হুমকি দেয়। এরপর চুরির অভিযোগ তুলে তাকে আটক করে নির্যাতন চালানো হয়, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয় বলে অভিযোগ পরিবারের।

নিহতের স্বজনরা জানান, ঘটনার আগে মঞ্জুরকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করা হয়। তার স্ত্রী জানান, মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। তারা কষ্ট করে ৬ হাজার রুপি জোগাড় করলেও বুধবার জানতে পারেন মঞ্জুরকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। পাশাপাশি তারা এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতীয় মুসলিমকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার এক মুসলিম শ্রমিককে বাংলাদেশি আখ্যা দিয়ে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার (২২ জানুয়ারি) রাতে অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতার সাম্প্রতিক উদাহরণ এটি। নিহত ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, মঞ্জুর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন। স্থানীয়দের কাছে পরিচিত হলেও সম্প্রতি কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী তাকে বাংলাদেশি বলে অভিযুক্ত করে এলাকা ছাড়ার হুমকি দেয়। এরপর চুরির অভিযোগ তুলে তাকে আটক করে নির্যাতন চালানো হয়, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয় বলে অভিযোগ পরিবারের।

নিহতের স্বজনরা জানান, ঘটনার আগে মঞ্জুরকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করা হয়। তার স্ত্রী জানান, মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। তারা কষ্ট করে ৬ হাজার রুপি জোগাড় করলেও বুধবার জানতে পারেন মঞ্জুরকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। পাশাপাশি তারা এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ