ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিধ্বস্ত বিমানটি ছিল এটিআর ৪২-৫০০ মডেলের একটি টারবোপ্রপ উড়োজাহাজ, যা ইন্দোনেশিয়ার বেসরকারি বিমান পরিষেবা সংস্থা ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্ট (আইএটি)-এর মালিকানাধীন। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ৭ জন কেবিন ক্রু এবং ৩ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (২৮ জানুয়ারি) দুপুরে মৎস্যসম্পদ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়েসি দ্বীপে মৎস্য জরিপ কার্যক্রমের উদ্দেশ্যে রাজধানী জাকার্তা থেকে যাত্রা শুরু করে বিমানটি। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আইএটির মূল দপ্তরের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দক্ষিণ সুলাওয়েসি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানান, নিখোঁজের খবর পাওয়ার পরপরই বিমানটির অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। পরে শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়েসির মারোস জেলার বুরুসারাউং পাহাড়ি এলাকার কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনাস্থলটি রাজধানী জাকার্তা থেকে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।
দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন