ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোল্ডম্যান স্যাকস'এর আগাম বার্তা

বছরান্তে স্বর্ণের দাম হবে ৫৪০০ ডলার

অর্থনীতি ডেস্ক :
অর্থনীতি ডেস্ক :
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

বছরান্তে স্বর্ণের দাম হবে ৫৪০০ ডলার

বেসরকারি খাত ও উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণে বিনিয়োগ বৃদ্ধির প্রবণতা বিবেচনায় মার্কিন বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস স্বর্ণের দামের পূর্বাভাস বৃদ্ধি করেছে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের লক্ষ্যমূল্য ৪,৯০০ ডলার থেকে বাড়িয়ে ৫,৪০০ ডলার নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্স ৪,৮৮৭.৮২ ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ অবস্থান স্পর্শ করেছে। চলতি বছর এখন পর্যন্ত নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতুর দাম ১১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়ে বড় ধরনের উত্থান দেখিয়েছিল।

গোল্ডম্যান স্যাকস বুধবার প্রকাশিত এক নোটে জানিয়েছে, আশা করা যাচ্ছে বেসরকারি খাতের বিনিয়োগকারীরা, যারা বৈশ্বিক নীতিগত ঝুঁকি মোকাবিলায় স্বর্ণকে হেজ হিসেবে ব্যবহার করছেন, ২০২৬ সালেও তাদের স্বর্ণের বিনিয়োগ প্রত্যাহার করবেন না। এই ধারাবাহিক চাহিদাই স্বর্ণের দামের পূর্বাভাস আরও ঊর্ধ্বমুখী করার ভিত্তি তৈরি করছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২৬ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো গড়ে প্রায় ৬০ টন স্বর্ণ ক্রয় করতে পারে। কারণ, উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের অংশ বাড়ানোর কৌশল অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে কমার্জব্যাংকও নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধি পাওয়া প্রসঙ্গ উল্লেখ করে চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি আউন্স ৪,৯০০ ডলার পর্যন্ত বাড়ার পূর্বাভাস দিয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বছরান্তে স্বর্ণের দাম হবে ৫৪০০ ডলার

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ