ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প জামাতা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প জামাতা
চিত্র : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন আমেরিকার দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্টের জামাই জ্যারেড কুশনার। সাক্ষাতের পরে তারা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন। খবর জানিয়েছে রয়টার্স।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকের ফাঁকে মার্কিন দূত উইটকফ জানান, এই সাক্ষাতের প্রধান লক্ষ্য রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে আলোচনা করা এবং শান্তি ফিরিয়ে আনা। বৈঠকটি রাশিয়ার অনুরোধে অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি আরও জানিয়েছেন, ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ পুতিনও যোগ দেবেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, দাভোসে গত মঙ্গলবার মস্কোর দূত কিরিল দিমিত্রের সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেছিলেন উইটকফ। অন্যদিকে, সংবাদমাধ্যম ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয় এবং ন্যাটোর উত্তেজনাকর পরিস্থিতিতে ইউক্রেন পুনর্গঠন পরিকল্পনা সম্পর্কিত ৮০০ বিলিয়ন ডলারের চুক্তি স্থগিত হয়েছে। তবে পরে ওই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এই পরিস্থিতিতে দাভোসে যাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। তিনি জানিয়েছেন, ক্রমাগত রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাকে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকতেই হচ্ছে। তবে নিরাপত্তা নিশ্চিত হলে এবং পুনর্গঠনের প্রতিশ্রুতি পেলে তিনি দাভোসে অংশগ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প জামাতা

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন আমেরিকার দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্টের জামাই জ্যারেড কুশনার। সাক্ষাতের পরে তারা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন। খবর জানিয়েছে রয়টার্স।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকের ফাঁকে মার্কিন দূত উইটকফ জানান, এই সাক্ষাতের প্রধান লক্ষ্য রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে আলোচনা করা এবং শান্তি ফিরিয়ে আনা। বৈঠকটি রাশিয়ার অনুরোধে অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি আরও জানিয়েছেন, ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ পুতিনও যোগ দেবেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, দাভোসে গত মঙ্গলবার মস্কোর দূত কিরিল দিমিত্রের সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেছিলেন উইটকফ। অন্যদিকে, সংবাদমাধ্যম ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয় এবং ন্যাটোর উত্তেজনাকর পরিস্থিতিতে ইউক্রেন পুনর্গঠন পরিকল্পনা সম্পর্কিত ৮০০ বিলিয়ন ডলারের চুক্তি স্থগিত হয়েছে। তবে পরে ওই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এই পরিস্থিতিতে দাভোসে যাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। তিনি জানিয়েছেন, ক্রমাগত রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাকে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকতেই হচ্ছে। তবে নিরাপত্তা নিশ্চিত হলে এবং পুনর্গঠনের প্রতিশ্রুতি পেলে তিনি দাভোসে অংশগ্রহণ করবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ