উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের বিমানবাহিনীর একটি মাইক্রোলাইট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে। বিমানটিতে থাকা দুজন পাইলট নিরাপদে বের হতে পেরেছেন। কোনও হতাহতের খবর নেই এবং জমিতে থাকা কোনো সম্পত্তিরও ক্ষতি হয়নি।
গণমাধ্যম ইন্ডিয়া টুডির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে, কিছু অংশে এখনও আগুন জ্বলছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পাইলটরা নিরাপদে বিমান থেকে বের হয়েছেন। ভারতের বিমানবাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করেছে।
বিশ্লেষকদের মতে, এর আগে বারবার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছরের নভেম্বরে দুবাইয়ে এয়ার শোতে তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। এছাড়া চেন্নাইয়ে পিলাটিস পিসি-৭ প্রশিক্ষণ বিমান এবং হরিয়ানার জাগুয়ার বিমানও বিধ্বস্ত হয়েছিল, যদিও উভয় ক্ষেত্রে পাইলটরা নিরাপদে ইজেকশন দিয়েছিলেন। তবে দুবাইয়ের দুর্ঘটনায় পাইলট প্রাণ হারিয়েছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন