ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলা চলচ্চিত্র হারাল আরেক কিংবদন্তিকে

সোনালি দিনের নায়ক ইলিয়াস জাভেদ আর নেই

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

সোনালি দিনের নায়ক ইলিয়াস জাভেদ আর নেই

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সনি রহমান বলেন, হঠাৎ করে ইলিয়াস জাভেদ ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি সবার কাছে ইলিয়াস জাভেদের জন্য দোয়া কামনা করেন।

জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে ঘরবন্দি জীবন কাটাচ্ছিলেন ইলিয়াস জাভেদ। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। এর আগে তিনি ব্রেইন স্ট্রোকেও আক্রান্ত হন। গত বছরের এপ্রিল মাসে গুরুতর অসুস্থ হয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে কিছুটা সুস্থ হলে বাসায় ফিরে যান।

২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হয়ে ইলিয়াস জাভেদের অস্ত্রোপচার হয়। এরপর থেকে কখনো ভালো, কখনো খারাপ—এভাবেই চলছিল তার জীবন। শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন অসংখ্য জনপ্রিয় সিনেমার এই অভিনেতা।

ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ইলিয়াস জাভেদ। সত্তর ও আশির দশকে পোশাকি সিনেমায় নায়ক হিসেবে তিনি ছিলেন নির্মাতাদের অন্যতম শীর্ষ পছন্দ।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহারাম বাদশা প্রভৃতি।

জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা ‘মা বাবা সন্তান’। এরপর আর কখনো ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। কাজ করার আগ্রহ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। এক সময়ের রুপালি পর্দার তুমুল জনপ্রিয় নায়ক জাভেদ বয়স ও অসুখের ভারে নুয়ে পড়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে গেছে তার রঙিন জীবনের বহু অধ্যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

সোনালি দিনের নায়ক ইলিয়াস জাভেদ আর নেই

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ