নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আটজনকে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চুনখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা, শহিদুল মোল্যা এবং বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত, সুজন শেখ, শহিদুল শেখ, হাফিজ সরদার, মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম। তারা সবাই একই পক্ষের বলে জানা গেছে।
আহত ও তাদের স্বজনদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে মামলা সংক্রান্ত কাজে নিজ এলাকা থেকে নড়াইল শহরে যাচ্ছিলেন তারা। চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, এটি হামলার ঘটনা নয়; পূর্ব বিরোধের জেরে চুনখোলা মোড়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে তিনি জানান। এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন