ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাটির সাথে জীবনের বন্ধন, নিপুণ হাতের মৃৎশিল্প

পাল সম্প্রদায় - মৃৎশিল্পের কারিগর

ডিপটি প্রধান :
ডিপটি প্রধান :
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

পাল সম্প্রদায় - মৃৎশিল্পের কারিগর

ভোরের আলো ফোটার আগেই চাকার পাশে বসে পড়েন কারিগর। পায়ের ছন্দে ঘুরতে থাকে চাকা, আর দুই হাতের নিপুণ ছোঁয়ায় প্রাণ পায় মাটির দলা। ধীরে ধীরে তা রূপ নেয় হাঁড়ি, কলস, পাতিল কিংবা শৈল্পিক মূর্তিতে। 

- মাটি প্রস্তুতকরণ

এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির সঙ্গে জীবনের বন্ধন গড়ে তুলেছে বাংলাদেশের পাল সম্প্রদায়। দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রাজশাহী, কুমিল্লা, ফরিদপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুর ও যশোর অঞ্চলে, পাল সম্প্রদায়ের বসবাস চোখে পড়ার মতো। হিন্দু ধর্মাবলম্বী এই জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে মৃৎশিল্পকে জীবিকার প্রধান অবলম্বন হিসেবে বেছে নিয়েছে।

- তৈজসপত্রের আকার প্রদান

পাল সম্প্রদায়ের মানুষের দৈনন্দিন জীবন মাটিকে কেন্দ্র করেই আবর্তিত। ভোরে ঘুম থেকে উঠে প্রথম কাজ কাঁচামাটির খোঁজ ও প্রস্তুতি। নদীর পাড় বা বিল অঞ্চল থেকে সংগৃহীত মাটি পরিষ্কার করে পানি মিশিয়ে তা ব্যবহার উপযোগী করা হয়। এরপর শুরু হয় চাকা ঘোরানোর কাজ। 

- রোদে শুকানো

নারীরাও এই কাজে সমানভাবে সম্পৃক্ত। কেউ মাটি প্রস্তুত করেন, কেউ রোদে শুকানোর কাজ দেখেন, আবার কেউ আগুনে পোড়ানোর জন্য চুল্লি সাজান। শিশুদের মাঝেও ছোটবেলা থেকেই গড়ে ওঠে মাটির সঙ্গে এক আত্মিক সম্পর্ক, খেলার ছলেই তারা শেখে শিল্পের প্রাথমিক পাঠ।

- রঙ করা

পাল সম্প্রদায়ের মৃৎশিল্প শুধু ব্যবহারিক পণ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা শৈল্পিক দিক থেকেও সমৃদ্ধ। তাদের তৈরি পণ্যের মধ্যে রয়েছে, হাঁড়ি, পাতিল, কলস, থালা, সরা, দইয়ের ভাঁড় ও পানির পাত্র, পূজা, পার্বণের প্রতিমা ও মূর্তি, ফুলদানি, শো-পিস ও আধুনিক ডেকোরেটিভ সামগ্রী নিপুন হাতে শৈলব কারু কাজে বানিয়ে থাকেন। বিশেষ করে দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মীপূজার সময় পাল কারিগরদের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। প্রতিমা তৈরির কাজ শুধু দক্ষতা নয়, ধৈর্য ও ধর্মীয় অনুভূতিরও প্রকাশ।

 - প্রস্তুস শেষে

একসময় গ্রামবাংলার প্রতিটি রান্নাঘরে মাটির পাত্রের ব্যবহার ছিল অপরিহার্য। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও স্টিলের সামগ্রী সহজলভ্য হওয়ায় মৃৎশিল্পের বাজার অনেকটাই সংকুচিত হয়েছে। তবুও হাল ছাড়েননি পাল সম্প্রদায়ের অনেকে। কেউ কেউ আধুনিক ডিজাইনের পণ্য তৈরি করে শহরের বাজার ধরছেন, আবার কেউ অনলাইন মাধ্যমে ক্রেতা খুঁজছেন। তবে তাদের দাবি সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ পেলে এই শিল্প আরও বিস্তৃত হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

- প্রতিমা তৈরি

পাল সম্প্রদায়ের মৃৎশিল্প কেবল একটি পেশা নয়, এটি একটি সংস্কৃতি, একটি ইতিহাস। মাটির তৈরি প্রতিটি পণ্যে লুকিয়ে থাকে শত বছরের অভিজ্ঞতা, পারিবারিক শিক্ষা আর আত্মপরিচয়ের গল্প। আজ যখন বিশ্বজুড়ে হাতে তৈরি পণ্যের কদর বাড়ছে, তখন এই ঐতিহ্যবাহী শিল্পকে সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতা করা সময়ের দাবি। কারণ পাল সম্প্রদায়ের হাত ধরে বেঁচে আছে বাংলার মাটির গন্ধ, শেকড়ের টান আর শিল্পের প্রাণ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পাল সম্প্রদায় - মৃৎশিল্পের কারিগর

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ