ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মার্কিন ভিসার জন্য দিতে হবে ‘ভিসা বন্ড’

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

মার্কিন ভিসার জন্য দিতে হবে ‘ভিসা বন্ড’
চিত্র : সংগৃহীত

আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির নিয়মে বড় পরিবর্তন আসছে। এখন থেকে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে (B1/B2 ক্যাটাগরি) মার্কিন ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ জমা দিতে হবে। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় জানানো হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি বা তার পরবর্তী সময়ে ইস্যু করা বি১/বি২ ভিসার ক্ষেত্রে এই নতুন শর্ত প্রযোজ্য হবে। তবে যাদের কাছে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ ভিসা রয়েছে, তাদের জন্য এই বন্ডের শর্ত কার্যকর হবে না। মূলত যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) রোধ করতেই এই পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না। আগাম অর্থ পরিশোধ করলে তা ভিসার নিশ্চয়তা দেবে না। এছাড়া বিভিন্ন তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে, কারণ তা প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসা পাওয়ার পর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণের শর্তাবলি (নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা) যথাযথভাবে অনুসরণ করলে পরবর্তীতে বন্ডের এই অর্থ ফেরত দেওয়া হবে।

এই নতুন নিয়মের ফলে মধ্যবিত্ত পর্যটক ও ব্যবসায়ীদের জন্য মার্কিন ভিসা প্রাপ্তি কিছুটা ব্যয়বহুল ও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার আবেদনের প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এবং অবৈধ অবস্থান কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মার্কিন ভিসার জন্য দিতে হবে ‘ভিসা বন্ড’

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ