ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বশান্তি ঝুঁকিতে, মন্তব্য ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬

 বিশ্বশান্তি ঝুঁকিতে, মন্তব্য ট্রাম্পের

গ্রিনল্যান্ডের ‘‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পূর্ণ ক্রয়’’ নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনড় অবস্থানের প্রেক্ষাপটে ট্রাম্প সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বশান্তি চরম ঝুঁকির মুখে রয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় না পৌঁছালে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ আটটি দেশের ওপর যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এছাড়া গ্রিনল্যান্ডের মালিকানা হস্তান্তর বা বিক্রিতে ইউরোপীয় দেশগুলো একমত না হলে আগামী জুন মাস থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুল্ক আরোপের এই নজিরবিহীন হুমকির সপক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন ও রাশিয়া বর্তমানে ‘‘গ্রিনল্যান্ড চায়’’, যার ফলে বিশ্বশান্তি হুমকির মুখে পড়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, কেবল যুক্তরাষ্ট্রই এই ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ‘‘এই খেলা খেলতে পারে’’।

ট্রাম্প আরও মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রের নতুন ‘‘গোল্ডেন ডোম’’ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সক্ষমতা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য দ্বীপটির ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। 

তবে বিবিসির অর্থনীতিবিষয়ক সম্পাদক ট্রাম্পের এই হুমকিকে বাস্তবতা-বিবর্জিত ও অভূতপূর্ব হিসেবে বর্ণনা করেছেন, যা সংশ্লিষ্ট আটটি দেশের কর্মকর্তাদের চরম বিভ্রান্তির মধ্যে ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্তে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটতে পারে।

এদিকে ট্রাম্পের এই দাবির তীব্র বিরোধিতা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের একচ্ছত্র অধিকার কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণেরই রয়েছে। 

অন্যদিকে গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের প্রতিবাদে রাজধানী নুকে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন। বিক্ষোভকারীদের হাতে ‘‘গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর জন্য’’ এবং ‘‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’’ সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। উদ্ভূত পরিস্থিতিতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাব এবং ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা। রোববার রাতের দিকে অনুষ্ঠিতব্য এই বৈঠকে ট্রাম্পের এই কূটনৈতিক চাপের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নিয়ে আলোচনার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বশান্তি ঝুঁকিতে, মন্তব্য ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ