ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে ফুটপাত দখলমুক্ত, করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

ত্রিশালে ফুটপাত দখলমুক্ত, করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি
দৈনিক নববাণী

ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখলের বিশৃঙ্খলা নিরসনে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ জানুয়ারি) রাতে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ আইন অমান্যকারীদের অর্থদণ্ড প্রদান করা হয়।

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড, ওভার ব্রিজ সংলগ্ন ফুটপাত এবং প্রধান সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ও এলোমেলো যানবাহন পার্কিংয়ের কারণে পথচারী ও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। জনদুর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান সরাসরি অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফুটপাত ও ওভার ব্রিজের ওপর গড়ে ওঠা কয়েক ডজন অবৈধ দোকান ও হকারকে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়। সড়কের শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ দখলের অভিযোগে চারটি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী, ত্রিশাল থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ সক্রিয়ভাবে সহযোগিতা করে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, প্রশাসনের লক্ষ্য শুধু জরিমানা আদায় নয়, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। তিনি সতর্ক করে বলেন, ফুটপাত দখল করে জনচলাচলে বাধা সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না। উচ্ছেদ করা স্থানে পুনরায় দোকান বসালে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাতের এই ঝটিকা অভিযানে যাত্রী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দারা উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান। প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে ও যানজটমুক্ত ত্রিশাল গড়তে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে ফুটপাত দখলমুক্ত, করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ