ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিচ্ছেদের মাঝে ভক্তদের সুখবর তাহসানের

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

বিচ্ছেদের মাঝে ভক্তদের সুখবর তাহসানের

সংগীতশিল্পী তাহসান খান তাঁর ব্যক্তিগত জীবনের বিচ্ছেদের খবরে আলোচনার মধ্যে থাকলেও এবার ফের পর্দায় ফিরছেন। তিনি উপস্থাপনা করবেন জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন ২। নতুন সিজনের সম্প্রচার শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে।

শোটি প্রথম সিজনে অপ্রতিরোধ্য সাফল্য পেয়েছে; সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড রয়েছে। এবার সিজন ২ আরও বেশি রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। তাহসান খানের সঞ্চালনায় এবং ওয়াহিদুল ইসলাম শুভ্রের পরিচালনায় সিজনে থাকছে আগের চেয়ে আকর্ষণীয় পুরস্কার এবং পরিবারিক বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করবে এমন চমক।

তাহসান বলেন, “আমাদের এবারের সিজন সত্যিই জমে উঠেছে। দেশের ৬৪টি জেলা থেকে সার্ভে করা প্রশ্নগুলো প্রতিযোগীদের জন্য চ্যালেঞ্জিং এবং মজার, যা প্রতিটি এপিসোডকে প্রাণবন্ত করেছে। প্রতিযোগীদের সঠিক উত্তর দিতে ভেবে-চিন্তে কাজ করতে হয়েছে, এবং এটি শো-কে আরও আকর্ষণীয় করেছে।”

সিজনের পার্টনারশিপে রয়েছে: বেভারেজ পার্টনার Amrupali, লাইফস্টাইল পার্টনার Sundora, গিফট পার্টনার Yoyoso ও Singer BEKO, ওয়ারড্রোব পার্টনার KLOTH STUDIO, হসপিটালিটি পার্টনার InterContinental Dhaka, এবং প্রাইজমানি পার্টনার Pragati Insurance Ltd ও Pragati Life Insurance PLC।

শো সম্প্রচার হবে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯:৩০ মিনিটে এনটিভি (NTV)-তে। পুনঃপ্রচার প্রতি বুধবার দুপুর ১:০০টায়। দর্শক চাইলে Bongo অ্যাপ ও ওয়েবসাইট থেকে যেকোনো সময় এবং যেকোনো স্থানে শোটি সম্পূর্ণ ফ্রি-তে উপভোগ করতে পারবেন। এছাড়াও শো-এর বিশেষ মুহূর্ত এবং আপডেটের জন্য ‘Family Feud Bangladesh’ এর অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করা যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

বিচ্ছেদের মাঝে ভক্তদের সুখবর তাহসানের

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ