ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ডাক মোদির

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ডাক মোদির
চিত্র : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে এসে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ মালদহে আয়োজিত এক জনসভায় তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলেন।

নরেন্দ্র মোদি বলেন, কেন্দ্র সরকার থেকে পাঠানো উন্নয়নমূলক অর্থ রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তাঁর দাবি, তৃণমূল সরকারের দুর্নীতির কারণেই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বাংলায় বিজেপি সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

জনসভায় মোদি বলেন, ওডিশা, ত্রিপুরা, আসাম ও বিহারের মতো পশ্চিমবঙ্গও এবার বিজেপিকে বেছে নেবে। তাঁর মতে, সুশাসন ও উন্নয়নের জন্য রাজ্যে রাজনৈতিক পরিবর্তন জরুরি। একই সঙ্গে তিনি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরের লক্ষ্য অর্জনে বাংলায় দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত জনতা মোদির বক্তব্যে সাড়া দিয়ে ‘চাই বিজেপি সরকার’ স্লোগান দেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের জনসভা ও বক্তব্যের মাধ্যমে পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রচারণা জোরদার করছে বিজেপি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ডাক মোদির

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে এসে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ মালদহে আয়োজিত এক জনসভায় তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলেন।

নরেন্দ্র মোদি বলেন, কেন্দ্র সরকার থেকে পাঠানো উন্নয়নমূলক অর্থ রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তাঁর দাবি, তৃণমূল সরকারের দুর্নীতির কারণেই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বাংলায় বিজেপি সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

জনসভায় মোদি বলেন, ওডিশা, ত্রিপুরা, আসাম ও বিহারের মতো পশ্চিমবঙ্গও এবার বিজেপিকে বেছে নেবে। তাঁর মতে, সুশাসন ও উন্নয়নের জন্য রাজ্যে রাজনৈতিক পরিবর্তন জরুরি। একই সঙ্গে তিনি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরের লক্ষ্য অর্জনে বাংলায় দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত জনতা মোদির বক্তব্যে সাড়া দিয়ে ‘চাই বিজেপি সরকার’ স্লোগান দেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের জনসভা ও বক্তব্যের মাধ্যমে পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রচারণা জোরদার করছে বিজেপি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ