জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি)। এ বছর সম্পূর্ণ অনলাইনে তিন ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। প্রথম ধাপে শিক্ষার্থীদের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এরপর মেধাক্রমের ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে এবং সর্বশেষ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কেবলমাত্র সংশ্লিষ্ট ইউনিটে নির্ধারিত আসনসংখ্যার ১০ গুণের মধ্যে থাকা শিক্ষার্থীরাই পছন্দক্রম ফরম পূরণের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম ফরম পূরণ না করলে ওই শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট academic.juniv.edu–এ পাওয়া যাবে। অনলাইন ভর্তি কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র, এসএসসি ও এইচএসসি সনদপত্র এবং মার্কশিট প্রস্তুত রাখতে বলা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন