ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানে আরও ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

ইরানে আরও ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে লেভিট বলেন, “আমাদের প্রেসিডেন্টের কাছে এমন তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে। আজ (বুধবার) তাদের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল।” তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর চাপের মুখে ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

গত প্রায় ২০ দিন ধরে দেশজুড়ে চলমান তীব্র সরকারবিরোধী বিক্ষোভে অস্থির হয়ে উঠেছে ইরান। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসার পর গত ৪৭ বছরে এত ব্যাপক বিক্ষোভ-আন্দোলনের মুখোমুখি হয়নি দেশটির সরকার। এই আন্দোলনের মূল কারণ হিসেবে ইরানের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি উল্লেখ করা হচ্ছে। বছরের পর বছর ধরে লাগামহীন অবমূল্যায়নের ফলে ইরানি রিয়েল বর্তমানে বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রার মধ্যে একটি। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ৫৫, অর্থাৎ এক ডলার কিনতে ইরানে এখন প্রায় ৯ লাখ ৯৪ হাজার রিয়েল গুনতে হচ্ছে।

জাতীয় মুদ্রার এই দুরাবস্থার কারণে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি বিরাজ করছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ ইরানি নাগরিকরা। এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত।

এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পায় এবং বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানে আরও ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ