ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

সিরিয়ার একটি খামার থেকে প্রায় ২৫০টি ছাগল চুরির অভিযোগ উঠেছে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে। সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও টাইমস অব ইসরাইলের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার গোলান হাইটসে টহলরত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি দল অভিযান পরিচালনার সময় ওই ছাগলগুলো চুরি করে দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন খামারে পাচার করে।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানায়, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। সীমান্ত পার করার পর ছাগলগুলো পরিবহনের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা ট্রাকে তুলে দখলকৃত পশ্চিম তীরের কয়েকটি অবৈধ বসতিতে অবস্থিত খামারে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় এক বিবৃতিতে আইডিএফ স্বীকার করেছে যে, অনুমতি ছাড়াই এই কাজ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে এবং পুরো টহল দলকে উল্লেখযোগ্য সময়ের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাগল চুরির ঘটনার একদিন পর বিষয়টি প্রকাশ্যে আসে। গোলান হাইটসের কয়েকজন কৃষক সড়কের পাশে ঘোরাফেরা করা একাধিক ছাগল দেখতে পেয়ে সেনাবাহিনীকে অবহিত করলে তদন্ত শুরু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখনো ছাগলগুলোর সন্ধানে তল্লাশি চলছে। ধারণা করা হচ্ছে, প্রায় ২০০টি ছাগল ইসরাইলের ভেতরে পাচার করা হয়েছে। এরই মধ্যে কিছু ছাগল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়ার ভেতরে অন্তত নয়টি পয়েন্টে ইসরাইলি বাহিনী অবস্থান করছে। এসব অবস্থানের অধিকাংশই দুই দেশের সীমান্তে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা বাফার জোনের ভেতরে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনারা নিয়মিতভাবে সিরিয়ার প্রায় ১৫ কিলোমিটার ভেতরে প্রবেশ করে অভিযান চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ