সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। বিবৃতিতে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৯০ বছর বয়সী বাদশাহ সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এসপিএ জানায়, সর্বশেষ গত মঙ্গলবার তিনি মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের শাসক বাদশাহ সালমান ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা নিয়েছিলেন। তবে চলমান এই স্বাস্থ্য পরীক্ষাগুলো নতুন কোনো উদ্বেগের কারণে হচ্ছে কি না, সে বিষয়ে সৌদি রয়্যাল কোর্ট কোনো ইঙ্গিত দেয়নি।
প্রসঙ্গত, বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের ২৫তম পুত্র এবং দীর্ঘদিন ধরে রাজপরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন