ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিরাপত্তা জোরদার, টহল ও নজরদারি বৃদ্ধি

বাহুবলে নির্বাচন উপলক্ষে কঠোর অবস্থানে সেনাবাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জের বাহুবল উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যে-কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে মাঠপর্যায়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জানুয়ারি) সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা, প্রধান সড়ক, বাজার, জনসমাগমস্থল ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে। টহল চলাকালে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় এবং সাধারণ মানুষকে নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, গুজব, সন্ত্রাস দমন ও অপপ্রচার রোধ এবং যে-কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে সেনাবাহিনীর বিশেষ দল।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা জানান, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা বরদাস্ত করা হবে না।”

এদিকে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, সেনাবাহিনীর টহল কার্যক্রমের ফলে এলাকায় নিরাপত্তার অনুভূতি বেড়েছে। সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও জানান, সেনাবাহিনীর নিয়মিত টহলের কারণে অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে এবং জনমনে আস্থা তৈরি হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সমন্বিত তৎপরতায় বাহুবলে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা বিশ্বাস করেন, এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে এবং গণতন্ত্রের স্বার্থে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাহুবলে নির্বাচন উপলক্ষে কঠোর অবস্থানে সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ