গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ এবং জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে এক ব্যতিক্রমী ‘মা ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘গণভোট ২০২৬ ও আসন্ন সংসদ নির্বাচন’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী। তিনি বক্তব্যে বলেন, "একটি আদর্শ রাষ্ট্র গঠনে সঠিক জনমতের প্রতিফলন জরুরি। বিশেষ করে মায়েদের সচেতনতা পরিবারের প্রতিটি সদস্যকে ভোটকেন্দ্রে যেতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করবে।" তিনি ২০২৬ সালের গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করে সকলকে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলুফার হাকিম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সচেতনতার চর্চা শুরু হওয়া উচিত। এছাড়া ইউপিএটিসি ইন্সট্রাক্টর আবুল কালাম মোহাম্মদ মহিউদ্দিন এবং উপজেলা প্রশাসন ল্যাব স্কুলের প্রধান শিক্ষক এটিএম শিহাব উদ্দিন জাতীয় উন্নয়নে নির্বাচনের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম এবং ত্রিশাল উপজেলা শাখার নির্বাহী সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান মায়েদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির ভবিষ্যতের স্বার্থে প্রতিটি সচেতন নাগরিকের রায় অত্যন্ত মূল্যবান। তারা ২০২৬ সালের গণভোটের প্রক্রিয়া, এর প্রয়োজনীয়তা এবং নির্বাচনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন। মায়েদের প্রলোভনের ঊর্ধ্বে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়।
সমাবেশের সমাপনী ও কৃতজ্ঞতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং ইউএপিইও হাবিবা সুলতানা। তিনি উপস্থিত মা ও অভিভাবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "মায়েরা যদি সচেতন হন, তবেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।"
দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে। উপস্থিত অভিভাবকরা আসন্ন নির্বাচন ও গণভোটে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন