ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এবার আর লক্ষ্য ‘মিস’ হবে না

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি
চিত্র : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কার্যত খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের সরকার নিয়ন্ত্রিত একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে। একটি রক্তাক্ত ছবিকে কেন্দ্র করে ছড়ানো ওই বার্তা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর হামলার মুখে পড়েছিলেন ট্রাম্প। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গুলি তার কান ঘেঁষে বেরিয়ে যায় এবং ব্যাপক রক্তপাত হয়। সেই সময় ট্রাম্পের মুখে রক্ত লেগে থাকার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

সম্প্রতি ইরানের ওই রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ট্রাম্পের সেই রক্তাক্ত মুখের ছবি দেখিয়ে পার্সি ভাষায় একটি বার্তা প্রকাশ করা হয়, যেখানে লেখা ছিল—এবার আর লক্ষ্য ‘মিস’ হবে না। এই বার্তাকে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসেবে দেখছেন অনেকে।

এমন এক সময় এই বিতর্কিত ছবি ও বার্তা সামনে এলো, যখন গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে টানা গণবিক্ষোভ চলছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন ক্রমেই সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের বিরুদ্ধেও মোড় নিয়েছে।

এই অস্থির পরিস্থিতিতে বিক্ষোভ দমনে ইরান কঠোর দমনপীড়নের পথে হাঁটলে পশ্চিম এশিয়ার এই দেশে সামরিক অভিযান চালানোর কথাও ভাবতে পারেন—এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি এবং ‘লক্ষ্যপূরণের’ বার্তা প্রকাশ পাওয়ায় বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে।

সংবাদসংস্থা এএফপি এবং মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওই টিভি চ্যানেলে ট্রাম্পের ছবির সঙ্গে স্পষ্টভাবে লেখা হয়, এবার বুলেট লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হবে না। যদিও এই অভিযোগ নিয়ে এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকদের একাংশের মতে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের মন্তব্য ও অবস্থানকে ভালো চোখে দেখছে না তেহরান। এই প্রেক্ষাপটে সরকারি সংবাদমাধ্যমে এমন বার্তা প্রচারের মাধ্যমে ট্রাম্পকে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ।

উল্লেখ্য, পেনসিলভেনিয়ার ওই হামলায় এক যুবক বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং গুলি চালিয়েছিল। অল্পের জন্য সেবার প্রাণে বেঁচে যান ট্রাম্প। ওই বছরের শেষেই অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ