ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শাহজাদপুরে কমরেড আসাদ আলীর স্বরণসভা অনুষ্ঠিত

নুপুর কুমার রায়
নুপুর কুমার রায়
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

শাহজাদপুরে কমরেড আসাদ আলীর স্বরণসভা অনুষ্ঠিত

“তুমি আছো, তুমি থাকবে মেহনতি মানুষের মুক্তির মিছিলে সংগ্রাম-বিপ্লবে”—এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের শাহজাদপুরে জনগণতন্ত্র, সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াকু নেতা কমরেড আসাদ আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় গণফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। কমরেড আসাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রজত হুদা, ভারপ্রাপ্ত সমন্বয়ক, জাতীয় গণফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি। এছাড়া জাতীয় গণফ্রন্ট জেলা শাখার সমন্বয়ক বুদ্ধিস্বর সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং কাজী শওকতের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, নকের আলী, শুকুর আলী ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

স্মরণসভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কোরবান আলী লাভলু, মীর বাবুল, নাট্য ব্যক্তিত্ব এ এ শহীদুল্লাহ বাবলু, পাশাপাশি জাতীয় গণফ্রন্ট এবং অন্যান্য বাম সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আসাদ আলী মেহনতি মানুষের কল্যাণে অবিরাম কাজ করেছেন। তিনি স্বপ্ন দেখতেন গরীব ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর। তার আদর্শ অনুসরণ করে সামনে এগোনো সকলের দায়িত্ব।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শাহজাদপুরে কমরেড আসাদ আলীর স্বরণসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

“তুমি আছো, তুমি থাকবে মেহনতি মানুষের মুক্তির মিছিলে সংগ্রাম-বিপ্লবে”—এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের শাহজাদপুরে জনগণতন্ত্র, সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াকু নেতা কমরেড আসাদ আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় গণফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। কমরেড আসাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রজত হুদা, ভারপ্রাপ্ত সমন্বয়ক, জাতীয় গণফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি। এছাড়া জাতীয় গণফ্রন্ট জেলা শাখার সমন্বয়ক বুদ্ধিস্বর সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং কাজী শওকতের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, নকের আলী, শুকুর আলী ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

স্মরণসভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কোরবান আলী লাভলু, মীর বাবুল, নাট্য ব্যক্তিত্ব এ এ শহীদুল্লাহ বাবলু, পাশাপাশি জাতীয় গণফ্রন্ট এবং অন্যান্য বাম সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আসাদ আলী মেহনতি মানুষের কল্যাণে অবিরাম কাজ করেছেন। তিনি স্বপ্ন দেখতেন গরীব ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর। তার আদর্শ অনুসরণ করে সামনে এগোনো সকলের দায়িত্ব।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ