ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেটে জমির মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

মোঃ জামাল উদ্দিন
মোঃ জামাল উদ্দিন Staff Reporter
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

সিলেটে জমির মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষ
বিরোধপূর্ণ জমিতে থাকা সদ্যনির্মিত মার্কেট।

সিলেট নগরের জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজারে, জমির মালিকানা বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী সহ  উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুর ১২ ঘটিকার দিকে নগরের আখালিয়া নতুন বাজার পয়েন্টে স্থানীয় রাজন আহমদ সাদ্দাম এবং জামাল মিয়া পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবিব এর ব্যবহৃত মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে কল রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেটে জমির মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সিলেট নগরের জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজারে, জমির মালিকানা বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী সহ  উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুর ১২ ঘটিকার দিকে নগরের আখালিয়া নতুন বাজার পয়েন্টে স্থানীয় রাজন আহমদ সাদ্দাম এবং জামাল মিয়া পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবিব এর ব্যবহৃত মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে কল রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ