ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহী রণতরী মোতায়েন করছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে। পূর্বে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার চাপ বৃদ্ধির জন্য প্রায় সব যুদ্ধজাহাজ মোতায়েন থাকায় মধ্যপ্রাচ্যে কোনো রণতরী ছিল না।
সংবাদমাধ্যম নিউজন্যাশন জানিয়েছে, গত অক্টোবরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে ইরান আক্রমণের সম্ভাবনার সময় এই অঞ্চলে কোনো রণতরী বা স্ট্রাইক গ্রুপ ছিল না। এছাড়া ইউরোপেও যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী নেই।
একই সময়ে নিরাপত্তাজনিত কারণে অস্থায়ী সময়ের জন্য বন্ধ করা ইরানের আকাশসীমা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পুনরায় খুলে দেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডাটা অনুযায়ী, ইরানের আকাশসীমায় বিমান চলাচল আবার শুরু হয়েছে। ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, আকাশসীমা বন্ধের নোটিশের সময়সীমা শেষ হওয়ায় বিমান প্রবেশ শুরু করেছে।
তেহরান বৃহস্পতিবার সকালে অনুমোদিত ও নির্দিষ্ট ফ্লাইট বাদে সবধরনের বিমান চলাচল বন্ধ করেছিল। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা ও দেশব্যাপী বিক্ষোভের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত রয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ট্রাম্পের সাম্প্রতিক হুমকি পূর্বের তুলনায় অনেকটা ‘নরম সুরের’ ছিল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন