ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষত মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণের শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে, যা ভূমিকম্পপ্রবণ মৃত সাগরের রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। কম্পনের ধাক্কা মধ্য ইসরায়েল জুড়ে টের পাওয়া গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ভূমিকম্পের কারণে তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়েছে। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বেজে ওঠে। জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, কম্পন অনুভূত এলাকায় ভবন ও জনসমাগমস্থল পরিদর্শনের জন্য সদস্যরা মোতায়েন করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন